সার্ভিসইনভেন্টরিই-কমার্সকাজের ধাপপ্রশ্নোত্তরপ্রজেক্ট নিয়ে কথা বলুন

আপনি শুধু বিক্রিতে মন দিন, বাকি সব ঝামেলা আমরা সামলে নেব

অর্ডার, স্টক, কুরিয়ার বুকিং, ফেক অর্ডার চেক আর হিসাব। বাংলাদেশের অনলাইন আর অফলাইন ব্যবসার সব কাজ এক জায়গায়, পুরো অটোমেটিক

দোকানিগো ইনভেন্টরি ড্যাশবোর্ড
দোকানিগো ই-কমার্স মোবাইল অ্যাপ
নতুন অর্ডার#১০৪৮২ · ৳১,৮৯০
পেমেন্ট সফলবিকাশ · পরিশোধিত

আপনার ব্র্যান্ডের নিজস্ব, মোবাইল-ফ্রেন্ডলি অনলাইন স্টোর

আমাদের সার্ভিস

আপনার যা দরকার, ঠিক সেটাই

শুধু ইনভেন্টরি, শুধু ই-কমার্স, নাকি দুটো একসাথে — আপনার ব্যবসার ধরন অনুযায়ী বেছে নিন। পরে চাইলে যেকোনো সময় অন্যটি যোগ করা যায়।

শুধু ইনভেন্টরি

ইনভেন্টরি ম্যানেজমেন্ট সফটওয়্যার

দোকান, শোরুম, গুদাম ও হোলসেল ব্যবসার জন্য

ক্রয়, স্টক, বিক্রয় আর সাপ্লায়ার — সব হিসাব একটি ড্যাশবোর্ডে। কোন পণ্য কতটা আছে, কবে শেষ হবে, সব রিয়েল টাইমে জানুন।

  • পণ্য ও স্টক ট্র্যাকিং
  • ক্রয় ও সাপ্লায়ার ব্যবস্থাপনা
  • POS ও বারকোড দিয়ে বিক্রয়
  • কম স্টক অ্যালার্ট
  • লাভ-ক্ষতি ও বিক্রয় রিপোর্ট
ইনভেন্টরি নিয়ে কথা বলুন
দুটোই একসাথেপ্রস্তাবিত

ই-কমার্স + ইনভেন্টরি

যারা অনলাইন ও দোকান — দুই জায়গাতেই বিক্রি করেন

ওয়েবসাইটে অর্ডার এলেই স্টক নিজে থেকে কমে যায়, কুরিয়ারে বুকিং হয় — আলাদা করে কোনো হিসাব রাখতে হয় না।

  • ওয়েবসাইট ও ইনভেন্টরি অটো সিঙ্ক
  • এক ড্যাশবোর্ডে অনলাইন-অফলাইন বিক্রয়
  • অর্ডার থেকে কুরিয়ার পর্যন্ত অটোমেশন
  • পুরো ব্যবসার একত্রিত রিপোর্ট
  • প্রায়োরিটি সাপোর্ট
সম্পূর্ণ সমাধান নিন
শুধু ই-কমার্স

ই-কমার্স ওয়েবসাইট

যারা অনলাইনে বিক্রি শুরু বা বড় করতে চান

আপনার ব্র্যান্ডের নিজস্ব ডিজাইনে দ্রুত, মোবাইল-ফ্রেন্ডলি অনলাইন স্টোর — পেমেন্ট ও কুরিয়ার ইন্টিগ্রেশনসহ।

  • কাস্টম ডিজাইনের অনলাইন স্টোর
  • বিকাশ, নগদ ও কার্ড পেমেন্ট
  • অটো কুরিয়ার ইন্টিগ্রেশন
  • অর্ডার ও কাস্টমার ব্যবস্থাপনা
  • SEO ও ফেসবুক পিক্সেল সেটআপ
ই-কমার্স নিয়ে কথা বলুন

নিশ্চিত নন কোনটা লাগবে?

আপনার ব্যবসার ধরন শুনে আমরা সঠিক সমাধান সাজেস্ট করব — কোনো বাধ্যবাধকতা ছাড়াই।

পরামর্শ নিন
ইনভেন্টরি কীভাবে কাজ করে

পণ্য আসা থেকে কাস্টমারের দরজা পর্যন্ত

সাপ্লায়ার থেকে পণ্য আসে, গুদামে জমা হয়, অর্ডার এলে প্যাক হয়ে কুরিয়ারে যায় — প্রতিটি ধাপে স্টকের হিসাব নিজে থেকেই আপডেট হয়।

লাইভ ইনভেন্টরি ফ্লোধাপ ১/৪
১ · রিসিভিং২ · গুদাম৩ · প্যাকিং৪ · ডেলিভারিক্রয় রসিদ · PO-২৪১২৪ পিস টি-শার্টঅপেক্ষমাণরিসিভড ✓সাপ্লায়ার+২৪স্টক ১২০প্যাকড ✓ডেলিভারডDokaniGo

১. ক্রয় ও রিসিভ

সাপ্লায়ার থেকে পণ্য এলে এক ক্লিকে রিসিভ করুন — ক্রয়ের হিসাব আর বিল নিজে থেকেই তৈরি হয়ে যায়।

রিসিভ হয়েছে+২৪ পিস
ইনভেন্টরি ম্যানেজমেন্ট

স্টকের হিসাব এখন হাতের মুঠোয়

খাতা-কলমের ঝামেলা ছাড়াই পুরো স্টক, ক্রয় আর বিক্রয়ের হিসাব রাখুন। দোকানে বসে থাকুন বা বাইরে — ফোন থেকেই সব দেখুন।

গুদামে র‍্যাকে সাজানো পণ্যের বক্স
লাইভ স্টক
১৮,৪২০মোট স্টক৩শাখা২৭কম স্টক

সব শাখা আর গুদাম — এক ড্যাশবোর্ডে

কোন পণ্য কোথায়, কতগুলো আছে — দোকানে বসেই দেখুন, প্রয়োজনে এক শাখা থেকে অন্য শাখায় ট্রান্সফার করুন।

লাভ-ক্ষতি ও বিক্রয় রিপোর্ট

দিন, মাস বা পণ্য অনুযায়ী — কোনটা বেশি বিক্রি হচ্ছে, লাভ কত, সব গ্রাফে।

দোকানিগো রিপোর্ট ড্যাশবোর্ড
দোকানের কাউন্টারে ট্যাবলেটে POS দিয়ে বিক্রয়

বারকোড ও POS

স্ক্যান করুন, বিল করুন, রসিদ দিন

কম স্টক অ্যালার্ট৩টি
  • কটন টি-শার্ট — নেভিমেরিডিয়ান মিলস৬ পিস
  • স্টিল ওয়াটার বোতলকাস্টেন গুডস১১ পিস
  • ক্যানভাস টোট — ৪০ সেমিহারবার সাপ্লাই১৪ পিস

স্টক শেষ হওয়ার আগেই জানিয়ে দেয়

রিয়েল-টাইম স্টক

প্রতিটি পণ্যের স্টক, সাইজ-রঙের ভ্যারিয়েন্ট আর লোকেশন এক নজরে।

ক্রয় ও সাপ্লায়ার

পারচেজ অর্ডার, রিসিভিং আর সাপ্লায়ারের বাকি-পরিশোধ — সব হিসাব গোছানো।

বারকোড ও POS

বারকোড স্ক্যান করে দোকানে দ্রুত বিক্রি, সাথে সাথে রসিদ প্রিন্ট।

কম স্টক অ্যালার্ট

স্টক শেষ হওয়ার আগেই নোটিফিকেশন — বিক্রি কখনো আটকে থাকবে না।

একাধিক শাখা ও গুদাম

সব শাখার স্টক এক জায়গা থেকে দেখুন, প্রয়োজনে শাখা থেকে শাখায় ট্রান্সফার করুন।

কর্মী ও রোল

কে কী দেখবে আর কী করতে পারবে — প্রতিটি কর্মীর জন্য আলাদা অ্যাক্সেস।

ফোনে অনলাইনে কেনাকাটা করছেন একজন কাস্টমার
পার্সেল হাতে কুরিয়ার
অটো কুরিয়ার
নতুন অর্ডার#১০৪৮৩ · ৳২,৪৫০
পেমেন্ট সফলবিকাশ · পরিশোধিত
ই-কমার্স ওয়েবসাইট

আপনার ব্র্যান্ডের নিজস্ব অনলাইন স্টোর

ফেসবুক পেজের কমেন্টে অর্ডার নেওয়ার দিন শেষ। কাস্টমার নিজেই পণ্য দেখবে, অর্ডার করবে, পেমেন্ট করবে — আর আপনি পাবেন গোছানো অর্ডার লিস্ট।

মোবাইল-ফার্স্ট ডিজাইন

ফোনে কেনাকাটা যেন হয় অ্যাপের মতো সহজ।

অনলাইন পেমেন্ট

বিকাশ, নগদ, কার্ড আর ক্যাশ অন ডেলিভারি।

অটো কুরিয়ার বুকিং

অর্ডার কনফার্ম হলেই কুরিয়ারে বুকিং।

অর্ডার ম্যানেজমেন্ট

অর্ডার, কাস্টমার আর রিটার্ন এক প্যানেলে।

SEO ও দ্রুত লোডিং

গুগলে খুঁজে পাওয়া যায়, খোলে চোখের পলকে।

মার্কেটিং টুল

ফেসবুক পিক্সেল, কুপন আর বিক্রয় রিপোর্ট।

পেমেন্ট:বিকাশনগদরকেটকার্ডক্যাশ অন ডেলিভারি
ই-কমার্স ওয়েবসাইট নিন
কানেক্টেড সিস্টেম

অর্ডার একবার, আপডেট সবখানে

ই-কমার্স আর ইনভেন্টরি দুটোই নিলে সেগুলো একসাথে কাজ করে। যেখান থেকেই বিক্রি হোক, স্টক, কুরিয়ার আর হিসাব নিজে থেকেই আপডেট হয়ে যায়।

ওয়েবসাইট অর্ডারঅনলাইন স্টোর থেকে
দোকানের বিক্রয়POS ও বারকোড দিয়ে
ফেসবুক ও ফোন অর্ডারম্যানুয়াল অর্ডার এন্ট্রি
DokaniGoএক সিস্টেম, সব হিসাব
স্টক অটো আপডেটসব শাখায় একসাথে
কুরিয়ার বুকিংট্র্যাকিং নম্বরসহ
হিসাব ও রিপোর্টবিক্রয়, লাভ, খরচ
কাস্টমার নোটিফিকেশনঅর্ডারের প্রতিটি ধাপে

ডাবল এন্ট্রি নেই

একবার অর্ডার নিলেই সব জায়গায় আপডেট।

স্টক সবসময় মেলে

অনলাইন আর দোকানের বিক্রি একই স্টক থেকে।

সময় বাঁচে

দিনশেষে হিসাব মেলাতে আর বসে থাকতে হয় না।

কাজের ধাপ

আলোচনা থেকে লঞ্চ — ৫টি সহজ ধাপে

প্রতিটি ধাপে আপনি জানবেন কাজ কোথায় আছে। আপনার অনুমোদন ছাড়া আমরা পরের ধাপে যাই না।

  1. ১

    আলোচনা

    আপনার ব্যবসা, পণ্য আর কাজের ধরন বুঝে প্রয়োজনের তালিকা তৈরি করি।

  2. ২

    ডিজাইন

    আপনার ব্র্যান্ড অনুযায়ী ডিজাইন করি — আপনার অনুমোদনের পরেই পরের ধাপ।

  3. ৩

    ডেভেলপমেন্ট

    ওয়েবসাইট বা ইনভেন্টরি তৈরি, পেমেন্ট-কুরিয়ার যুক্ত আর পণ্য আপলোড।

  4. ৪

    লঞ্চ ও ট্রেনিং

    ডোমেইন-হোস্টিং সেটআপ করে লাইভ করি, আপনার টিমকে শিখিয়ে দিই।

  5. ৫

    সাপোর্ট

    লঞ্চের পরেও আপডেট আর যেকোনো সমস্যায় আমরা পাশে আছি।

যাদের জন্য

যেকোনো ধরনের ব্যবসার জন্য

প্রতিটি ব্যবসার কাজের ধরন আলাদা। তাই আপনার ব্যবসা অনুযায়ী ফিচার সাজিয়ে সিস্টেম তৈরি করে দিই।

পোশাকের দোকানে র‍্যাকে সাজানো জামা

ফ্যাশন ও পোশাক

সাইজ-রঙ অনুযায়ী স্টক ও অনলাইন শপ

সুপারশপের তাকে সাজানো পণ্য

গ্রোসারি ও সুপারশপ

বারকোড POS আর দ্রুত বিলিং

কসমেটিকস দোকানে স্কিনকেয়ার পণ্য

কসমেটিকস ও স্কিনকেয়ার

ব্যাচ ও মেয়াদ ট্র্যাকিং

দোকানে ডিসপ্লেতে রাখা স্মার্টফোন

ইলেকট্রনিক্স ও গ্যাজেট

সিরিয়াল নম্বর ও ওয়ারেন্টি

ফার্মেসির তাকে ওষুধের বোতল

ফার্মেসি

মেয়াদ শেষের আগেই অ্যালার্ট

গুদামে সাজানো পণ্যের প্যালেট

হোলসেল ও ডিস্ট্রিবিউশন

একাধিক গুদাম আর বাকির হিসাব

আপনার ব্যবসার ধরন তালিকায় নেই? আমাদের জানান

কেন দোকানিগো

শুধু সফটওয়্যার না, আপনার ব্যবসার পার্টনার

আমরা বাংলাদেশের ব্যবসা বুঝি। তাই এমন সিস্টেম বানাই যা আপনার কর্মীরা প্রথম দিন থেকেই সহজে ব্যবহার করতে পারেন।

৫০০+সক্রিয় ব্যবসা
৯৯.৯%আপটাইম
২৪/৭সাপোর্ট
আমাদের সাথে কথা বলুন

সবকিছু বাংলায়

ড্যাশবোর্ড, রিপোর্ট, রসিদ — সব বাংলায়, কর্মীরাও সহজে ব্যবহার করতে পারেন।

আপনার মতো করে কাস্টম

রেডিমেড টেমপ্লেট না — আপনার ব্র্যান্ড আর কাজের ধরন অনুযায়ী তৈরি।

দ্রুত ও মোবাইল-ফ্রেন্ডলি

কম ইন্টারনেটেও দ্রুত লোড হয়, ফোন থেকেই পুরো ব্যবসা চালানো যায়।

নিরাপদ ডেটা

নিয়মিত ব্যাকআপ আর রোল অনুযায়ী অ্যাক্সেস — কর্মীরা শুধু যা দরকার তা-ই দেখেন।

টিম ট্রেনিং

লঞ্চের সময় আপনার কর্মীদের হাতে-কলমে শিখিয়ে দিই।

লঞ্চের পরেও সাপোর্ট

সমস্যা হলে WhatsApp-এ মেসেজ দিন — আমরা পাশে আছি।

প্রশ্নোত্তর

আপনার মনে যা প্রশ্ন আসে

প্রজেক্ট শুরুর আগে সাধারণত যে প্রশ্নগুলো আসে, তার উত্তর এখানে।

আরও প্রশ্ন আছে?

WhatsApp-এ জিজ্ঞেস করুন →

হ্যাঁ। দুটো আলাদাভাবে নেওয়া যায়। পরে চাইলে যেকোনো সময় অন্যটি যোগ করে দুটো সংযুক্ত করে দেওয়া যায় — নতুন করে শুরু করতে হয় না।

শুরু করুন আজই

আপনার ব্যবসার সিস্টেম তৈরি করতে প্রস্তুত?

ই-কমার্স প্ল্যাটফর্ম, ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম, কিংবা দুটোই একসাথে সংযুক্ত — আপনার ব্যবসার প্রয়োজন অনুযায়ী সমাধান তৈরি করে দিই।

  • শুধু ইনভেন্টরি
  • শুধু ই-কমার্স
  • দুটোই একসাথে
ফোনে অনলাইন পেমেন্ট করছেন একজন কাস্টমার
অর্ডার কনফার্মড#১০৪৮৪ · কুরিয়ারে বুকড